নবাবগঞ্জে বাংলা মদসহ দুই মাদক ব্যবসায়ীকে

ঢাকা, ১১ মার্চ – ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে বাংলা মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সকাল উপজেলার বড় বক্সনগর খ্রিষ্টানপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, স্থানীয় মৃত এ্যান্থনি গোমেজের দুই ছেলে ফ্রান্সিস গোমেজ (৩৬) ও হিলারী গোমেজ (৪১)।
বুধবার (১০ মার্চ) বিকেলে র্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।
আরও পড়ুন : সেই ১৮ লাখ টাকা উদ্ধার করে ফেরত দিলো পুলিশ
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বড় বক্সনগরের এ্যান্থনি গোমেজের বাড়িতে অভিযান চালিয়ে এ্যান্থনির দুই ছেলেকে গ্রেপ্তার করে র্যাব-১১। এসময় তাদের রান্নাঘর থেকে ৮০ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান র্যাব।
সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ১১ মার্চ









