ক্রিকেট

১৪ রানে ৬ উইকেট, তৃষ্ণার বোলিংয়ে সালমাদের জয়

সিলেট, ০৬ মার্চ – বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম আসরের নারী ক্রিকেট ইভেন্টে বড় জয় পেয়েছে সালমা খাতুনের নীল দল। ফারিহা ইসলাম তৃষ্ণার দুর্দান্ত বোলিংয়ে লাল দলের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন সালমারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৬মার্চ) টস জিতে লাল দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নীল দলের অধিনায়ক সালমা। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে লাল দল। নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট।

আরও পড়ুন : গেইলকেও ছাড়িয়ে গেলেন পাকিস্তানের শারজিল খান

জিনাত আছিয়া অর্থি সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেন। রুবায়া হায়দার ঝিলিকের ব্যাট থেকে মাত্র ১০ রান। এই দুজনের ব্যাটে ভর করে কোনো মতে ২৮.১ ওভার ব্যাটিং করে ৬৩ রান করতে পারে লাল দল। খালি হাতে ফিরেছেন চারজন।

বাঁহাতি মিডিয়াম পেসার তৃষ্ণা ১৪ রান দিয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন। সালমার ঝুলিতে জমা হয় ২টি উইকেট।

টার্গেটে খেলতে নেমে ১৫ ওভার ৫ বলে কোনো উইকেট না হারিয়ে এই রান টপকে যায় নীল দল। দুই ওপেনার শামীমা সুলতান ও মুর্শিদা খাতুন ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। শামীমা ৫৪ বলে ৩১ ও মুর্শিদা ৪১ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে তৃষ্ণার হাতে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৬ মার্চ

Back to top button
🌐 Read in Your Language