টাঙ্গাইল

টাঙ্গাইলে পুলিশি বাধায় স্বেচ্ছাসেবক দলের মিছিল পণ্ড

টাঙ্গাইল, ০৬ মার্চ – টাঙ্গাইলে পুলিশি বাধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে। শনিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় শহরের আনসার ক্যাম্পের সামনে থেকে মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। বাধা পেয়ে সেখানে মিছিল সমাপ্ত করেন নেতাকর্মীরা।

লেখক মুশতাক আহমেদ ও সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদ এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে তারা।

আরও পড়ুন : টাঙ্গাইলে ৩ কলেজছাত্রের উপর সন্ত্রাসী হামলা, সড়ক অবরোধ করে বিক্ষোভ

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সহ-সভাপতি মনির হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সামিম আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী জুয়েল প্রমুখ।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language