মধ্যপ্রাচ্য

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৯

আঙ্কারা, ০৪ মার্চ – তুরস্কের দক্ষিণ অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনা বাহিনীর ৯ সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ৪ জন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

আরও পড়ুন : ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে দফায় দফায় রকেট হামলা

খবরে বলা হয়, বৃহস্পতিবার বিতলিস প্রদেশের তাতভান শহরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এত সেনা বাহিনীর নয় সদস্য নিহত এবং চারজন আহত হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কুগার টাইপ হেলিকপ্টারটি নিকটস্থ বিনগোল প্রদেশ থেকে তাতভানে যাচ্ছিল। হেলিকপ্টারটি রাডার থেকে বেলা ২টা ২৫ মিনিটে অদৃশ্য হয়ে যায়। আহত সেনা সদস্যদের হাসপাতালে নেয়া হয়েছে।

সূত্র : ঢাকাটাইমস
এন এইচ, ০৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language