জাতীয়
চলতি অর্থবছরে ১৩ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ

ঢাকা,১৫ অক্টোবর- চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে দেশে ৮.৮৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসাবে এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২.৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ২০২৫ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১.২৭০ বিলিয়ন ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১০.৬ শতাংশ।
শুধু ১৩ অক্টোবরই প্রবাসী বাংলাদেশিরা দেশে ১১৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রা আয়কে শক্তিশালী করতে সহায়তা করছে। পাশাপাশি, চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও দেশের বৈদেশিক খাতকে সহায়তা করছে এই রেমিট্যান্স।
এস এম/ ১৫ অক্টোবর ২০২৬







