জাতীয়

আন্তর্জাতিক সংস্থার অনুমোদন না পাওয়া পর্যন্ত ডেঙ্গু ভ্যাকসিন নিয়ে ভাবছে না সরকার

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

ঢাকা, ০১ অক্টোবর- স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে বর্তমান সরকার এখনো ভাবছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গাভিসহ আন্তর্জাতিক সংস্থাগুলো অনুমোদন দিলে এ বিষয়ে সরকার চিন্তা করবে।

বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া ৫ লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চলতি বছর ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আছে। সব জেলা সদর ও উপজেলা হাসপাতালে পর্যাপ্ত কিট, তরল স্যালাইনসহ সব ধরনের ওষুধ দেওয়া হয়েছে। বর্তমানে কোনো ধরনের সংকট নেই।’

এ সময় বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স তৃষিতা মাওলা বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর।’

এস এম/ ০১ অক্টোবর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language