এটিইউর নাম বদলে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ করল সরকার

ঢাকা, ০১ অক্টোবর- বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে থাকা এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ (এসআরইউ) করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে সম্প্রতি এ বিষয়ে সরকারি অনুমোদন দেওয়া হয়েছে।
জারি করা স্মারক অনুযায়ী, অর্থ বিভাগ কর্তৃক জি.ও. পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, নাম পরিবর্তনের কারণে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পার ৩১ আগস্ট এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ শাখার ২ সেপ্টেম্বরের সংশ্লিষ্ট স্মারকের কথা উল্লেখ করা হয়েছে। যথদের কোনো পরিবর্তন হবে না।
আদেশে আরও বলা হয়েছে, নাম পরিবর্তনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় আরোপিত শর্তগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট সব বিধি-বিধান মেনে চলা নিশ্চিত করতে হবে।
সরকারি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ আগস্ট, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখার ৩১ আগস্ট এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ শাখার ২ সেপ্টেম্বরের সংশ্লিষ্ট স্মারকের কথা উল্লেখ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই আদেশটি জারি করা হয়েছে।
এস এম/ ০১ অক্টোবর ২০২৬
FAQ
১. বাংলাদেশ পুলিশের এটিইউ-এর নতুন নাম কী?
বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট বা ATU-এর নতুন নাম করা হয়েছে স্পেশাল রেসপন্স ইউনিট (SRU)।
২. এটিইউ-এর নাম পরিবর্তনের অনুমোদন কে দিয়েছে?
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে নাম পরিবর্তনের সরকারি অনুমোদন দেওয়া হয়েছে।
৩. নাম পরিবর্তনের ফলে কি পুলিশের জনবল বদলাবে?
সরকারি আদেশ অনুযায়ী, নাম পরিবর্তনের কারণে বাংলাদেশ পুলিশের অনুমোদিত জনবল ও সাংগঠনিক কাঠামোয় কোনো পরিবর্তন হবে না।
৪. এটিইউ-এর নতুন সংক্ষিপ্ত নাম কী?
নতুন নামের সংক্ষিপ্ত রূপ SRU, অর্থাৎ Special Response Unit।
৫. নাম পরিবর্তন কবে থেকে কার্যকর হবে?
অর্থ বিভাগ কর্তৃক জি.ও. পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হবে বলে সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে।







