এশিয়া

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক এগিয়ে নিতে ‘নতুন পন্থা’র আহ্বান শি জিনপিংয়ের

শি জিনপিং

বেইজিং, ২৫ সেপ্টেম্বর- হোয়াইট হাউসে উপস্থিত অতিথিদের উদ্দেশে দেওয়া বক্তব্যের শেষদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের নিজেদের লক্ষ্যগুলো একে অপরকে শক্তিশালী করতে পারে। এ জন্য দুই পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে।

বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করে শি জিনপিং বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘আমেরিকাকে আবার মহান করার’ (মেক আমেরিকা গ্রেট এগেইন) অঙ্গীকার করেছেন। পাশাপাশি চীনারাও জাতীয় পরাশক্তি হিসেবে নিজেদের পুনরুজ্জীবিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। চীনের আধুনিকীকরণও প্রতিনিয়ত নতুন ক্ষেত্র উন্মোচন করছে বলে তিনি উল্লেখ করেন।

বৃহৎ ও প্রভাবশালী দেশ হিসেবে কীভাবে একসঙ্গে এগিয়ে যাওয়া যায়, সে লক্ষ্যে দুই দেশকে একটি ‘নতুন পন্থা’ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট।

বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডির সুস্বাস্থ্য কামনা করে টোস্ট প্রস্তাব করেন শি জিনপিং। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির জন্য শুভকামনা জানান তিনি।

এস এম/ ২৫ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language