স্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – স্কুল-কলেজ ৩০ মার্চ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান।
তবে প্রাক-প্রাথমিক খোলার সিদ্ধান্ত হয়নি।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত হয়।
গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ধাপে ধাপে সাত দফা ছুটি বাড়ানো হয়েছে। সব শেষ সিদ্ধান্ত ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।
আরও পড়ুন : টিকায় শিক্ষকদের অগ্রাধিকার, বয়সের বাধা থাকছে না
শিক্ষামন্ত্রী জানান, পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাপ্তাহিক দুদিন ছুটি ছাড়া পাঁচ দিন ক্লাস করতে হবে। এ ছাড়া অন্য শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস করেতে হবে সপ্তাহে এক দিন।
এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকাদান শেষ হবে বলে জানান শিক্ষামন্ত্রী। যে যেখানেই অবস্থান করছে রেজিস্ট্রেশনের মাধ্যমে পাশ্ববর্তী টিকাদান কেন্দ্রে তারা টিকা নিতে পারবে বলে জানান দীপু মনি।
রোজায় শুধু ঈদের ছুটি পাওয়া যাবে জানিয়ে মন্ত্রী বলেন, শুধু ঈদের কয়েক দিন ছুটি দেওয়া হবে।
সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২৭ ফেব্রুয়ারি









