শিক্ষা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে ২৭ জুলাই

চট্টগ্রাম, ২৩ জুলাই – চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রী জানান, ২৭ জুলাই থেকে প্রকাশিত রুটিন অনুযায়ী নিয়মিত পরীক্ষাগুলো শুরু হবে।
নিয়মিত পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বন্যার কারণে যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল সেগুলো অনুষ্ঠিত হবে। এর আগে চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এই শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
এস এম/ ২৩ জুলাই ২০২৬









