জাতীয়

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার অপ্রতিম হত্যা মামলায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
কুমিল্লায় নিহত ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ঢাকা,২০ সেপ্টেম্বর- রামিসা হত্যার বিচারের মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত করতে পারবো। বিচার করবে আদালত, আমরা সব ধরনের সহযোগিতা করবো।

সচিবালয়ে সমসাময়িক ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, যে মোবাইল সেটি উদ্ধার করা হয়েছে, সেটি সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে পাওয়া গেছে।

প্রসঙ্গত, মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। নিখোঁজ হওয়ার এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণে লালমাই পাহাড়ের গভীরে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামের তিন তরুণকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টায় কুমিল্লার কোটবাড়ির গন্ধমতিতে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শোকস্তব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা অংশ নেন।

তারা অকালে প্রাণ হারানো কিশোর অপ্রতিমের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তারা জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

এস এম/ ২০ সেপ্টেম্বর ২০২৬




FAQ

অপ্রতিম হত্যা মামলায় কতজন গ্রেপ্তার হয়েছে?

২০ সেপ্টেম্বরের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, অপ্রতিম হত্যা ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপ্রতিমের আইফোন কি উদ্ধার হয়েছে?

হ্যাঁ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অপ্রতিমের মায়ের আইফোনটি তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

অপ্রতিমের মরদেহ কোথায় পাওয়া যায়?

নিখোঁজ হওয়ার পরদিন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপ্রতিমের দাফন কখন হয়েছে?

২০ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও গন্ধমতি এলাকায় দুটি জানাজা অনুষ্ঠিত হয়।

অপ্রতিম হত্যার বিচার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেছেন?

তিনি রামিসা হত্যার বিচারের উদাহরণ দিয়ে অপ্রতিম হত্যার বিচারও দ্রুততম সময়ে শেষ করার আশা প্রকাশ করেছেন এবং আদালতকে আইনানুগ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতার কথা জানিয়েছেন।

Back to top button
🌐 Read in Your Language