জাতীয়

ঢাকা উত্তরে বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হলো ৫ নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাক

পাঁচটি নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাক উদ্বোধন

ঢাকা, ২০ সেপ্টেম্বর- ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও দ্রুত ও আধুনিক করতে পাঁচটি নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাক উদ্বোধন করা হয়েছে।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন নতুন ট্রাকগুলোর উদ্বোধন করেন। এ সময় তিনি একটি নতুন ট্রাক নিজেও চালিয়ে দেখেন

সিটি করপোরেশনের আওতাধীন এলাকার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য সরিয়ে নিতে এসব কনটেইনার ক্যারিয়ার ট্রাক ব্যবহার করা হবে।

নতুন আধুনিক ভারী যানগুলো যুক্ত হওয়ায় ডিএনসিসির বর্জ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে কম সময়ের মধ্যে আবর্জনা নির্ধারিত ল্যান্ডফিলে নিয়ে যাওয়া সম্ভব হবে।

পরিবেশ সুরক্ষার জন্য যান্ত্রিকীকরণের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করাই ডিএনসিসির লক্ষ্য।

এস এম/ ২০ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language