জাতীয়
মহাখালীর পরিত্যক্ত সাততলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ঢাকা, ১০ সেপ্টেম্বর- রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে মহাখালীর এস কে টাওয়ারের পাশের একটি ভবনে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।
সূত্র আরও জানায়, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।
এস এম/ ১০ সেপ্টেম্বর ২০২৬







