সাতক্ষীরা

সাতক্ষীরায় ট্রাক্টরের ধাক্কায় দুই ইটভাটা শ্রমিক নিহত

সাতক্ষীরা, ২৭ ফেব্রুয়ারি – সাতক্ষীরায় মাটি বহনকারি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে সাতক্ষীরা সদরের তালতলা বিজিবি ব্যাটালিয়ান হেড কোয়াটারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. বুরহানউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের সামাদ সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩৩) ও একই গ্রামের ইসরাফ সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪২)।

আরও পড়ুন : কালীগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন যুবকের মৃত্যু

সাতক্ষীরা শহরের বকচরা গ্রামের কাছিরউদ্দিন লস্কর জানান, মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী ও তিনিসহ সাত শ্রমিক শনিবার ভোর ৩টার দিকে প্রতিদিনের মতো বাড়ি থেকে সাইকেলে বিনেরপোতায় লিয়াকত আলীর বি.বি.ব্রিকস এ কাজ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোর সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়াটারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বহনকারী ট্রাক মনিরুল ও মোহাম্মদ আলীকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেয়ে চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি মো. বুরহানউদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৭ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language