সফর শেষে ঢাকা ছেড়েছেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

ঢাকা, ২ সেপ্টেম্বর – ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ তার সফর শেষ করে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে বিদায় জানান। গত ৩০ আগস্ট অ্যান্ডা ফিলিপ চার দিনের সফরে ঢাকায় আসেন।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এছাড়া তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ নারী সংসদ সদস্য ও রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেছেন।
আইপিইউ মহাসচিব এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন এবং সংসদীয় সুসম্পর্ক বিস্তারে বিশেষ গুরুত্বারোপ করেন। সফরের অংশ হিসেবে তিনি জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন।
এস এম/ ২ সেপ্টেম্বর ২০২৬







