জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩

ঢাকা, ৩১ আগস্ট – সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন। সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ১৫৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৮২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া খুলনা বিভাগে ২৮৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, রাজশাহী বিভাগে ৮৭ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮৪৬ জনে।

আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ হাজার ২০৫ জন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে।

এস এম/ ৩১ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language