জাতীয়

লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে মোহাম্মদ আব্দুল মুহিতের নিয়োগ

ঢাকা, ২৫ আগস্ট – সরকার লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে মোহাম্মদ আব্দুল মুহিতকে নিয়োগ প্রদান করেছে। সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর পদে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করে গ্রেড ১ মর্যাদায় দুই বছরের চুক্তিতে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগের মেয়াদ দুই বছর কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ আব্দুল মুহিতের ভোগ না করা অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এনএন/ ২৫ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language