ভালুকায় গাছচাপায় নিহত ২

ময়মনসিংহ, ২৬ ফেব্রুয়ারি – ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি বাজারে আম গাছের চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন।
নিহতরা হচ্ছেন– মল্লিকবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শহীদ (৩২) এবং একই গ্রামের নাসির হোসেন (৩০)।
আরও পড়ুন : ময়মনসিংহে বোনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কিশোরীর বিরুদ্ধে
ওসি জানান, মল্লিকবাড়ি বাজারে পুরনো একটি আমগাছ আগে থেকেই মরে শুকিয়ে গিয়েছিল। আমগাছটি হঠাৎ পড়ে গেলে গাছের নিচে চাপা পড়ে শহীদ ও নাসির গুরুতর আহত হন। আহত দুজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গাছের চাপায় পড়ে দুজনের নিহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ২৬ ফেব্রুয়ারি









