জাতীয়

ডিএমপির সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি

ঢাকা, ১০ আগস্ট – ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত ও সহকারী কমিশনার পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, গোয়েন্দা রমনা বিভাগে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল আমিন হোসাইনকে বাড্ডা জোনে এবং ট্রাফিক-তেজগাঁও বিভাগে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক-লালবাগ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে পেট্রোল-মোহাম্মদপুর এবং রাকিবুল হাসান সাকিবকে পেট্রোল-উত্তরা-পূর্ব জোনে বদলি করা হয়েছে। একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল্লাহকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তরের ওয়েববেজড ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং পেট্রোল-উত্তরা-পূর্বের সহকারী পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমানকে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩ এ নিযুক্ত করা হয়েছে।

পিওএম বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে লজিস্টিক বিভাগের অস্ত্রাগারে বদলি করা হয়েছে। অন্যদিকে গত ৬ আগস্ট ট্রাফিক-তেজগাঁও বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে তানিয়া সুলতানার যে বদলির আদেশ দেওয়া হয়েছিল, নতুন আদেশে তা বাতিল করা হয়েছে।

এস এম/ ১০ আগস্ট ২০২৬


Back to top button