জাতীয়

গুলশানের রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা, ৮ আগস্ট – রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের অভিযোগে আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মেহেদী মাসুদ চৌধুরী, এস এম রেজওয়ান হাবিব আলিফ, নান্নু মিয়া, আমিনুর রহমান, সজল আহমেদ এবং ইব্রাহিম হোসেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সেখানে কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী জমায়েত হয়ে বৈঠক করছেন। ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে ওই বৈঠকের পর রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করার পরিকল্পনা ছিল তাদের। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে।

এনএন/ ৮ আগস্ট ২০২৬


Back to top button