জাতীয়

জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

ঢাকা, ৬ আগস্ট – দেশের জনগণের মৌলিক অধিকার আদায় এবং বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গণে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন। এই অবস্থান কর্মসূচি থেকে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনসহ ১০ দফা জনদাবি তুলে ধরে ১১ দলীয় ঐক্য।

কর্মসূচিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার রক্ষায় রাজপথের আন্দোলনের বিকল্প নেই।

তারা আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ ও জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

এস এম/ ৬ আগস্ট ২০২৬


Back to top button