জাতীয়

ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন অ্যাডমিরাল স্টিভ কেলার

ঢাকা, ৬ আগস্ট – তিন দিনের বাংলাদেশ সফরের শেষ দিনে রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার। বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

বার্তায় জানানো হয়, সফরকালে অ্যাডমিরাল স্টিভ কেলার লালবাগ কেল্লার পুনর্নির্মিত হাম্মামখানাটি ঘুরে দেখেন। এ সময় তিনি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মার্কিন দূতাবাসের বিশেষ অবদান এবং চলমান প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত অবগত হন।

এর আগে গত মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে ঢাকা পৌঁছান অ্যাডমিরাল স্টিভ কেলার। তার এই সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে। ঐতিহাসিক এই স্থাপনা পরিদর্শনের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এস এম/ ৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language