সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

সিরাজগঞ্জ, ৪ আগস্ট – সিরাজগঞ্জের ঢাকা ঈশ্বরদী রেলসড়কের শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনার ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকাগামী সিল্ক সিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান সিল্ক সিটি ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে যমুনা সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে।
রেল যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসার প্রস্তুতি নিচ্ছে এবং দ্রুত মেরামতের কাজ শুরু হবে বলে রেলওয়ে সূত্রে জানানো হয়েছে। সাময়িক এই সমস্যার কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।
এস এম/ ৪ আগস্ট ২০২৬









