আইন-আদালত

পুলিশের গাড়ি ভাঙচুর মামলা: আদালতে হাজিরা দিলেন সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ, ২৮ জুলাই – নারায়ণগঞ্জ সদর থানায় পুলিশের গাড়ি ভাঙচুর করার অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে উপস্থিত হন। সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন হাজিরা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদর থানার ওই মামলায় পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে। চার্জশিট জমা দেওয়ার সময় নিয়ম অনুযায়ী মামলার অন্যতম আসামি হিসেবে ডা. আইভী ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থেকে হাজিরা প্রদান করেন। হাজিরা শেষে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

এস এম/ ২৮ জুলাই ২০২৬


Back to top button