জাতীয়

ঢাকার বাতাসের মান আজ সহনীয় পর্যায়ে, দূষণের তালিকায় অবস্থান ১৭তম

ঢাকা, ২৫ জুলাই – বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান ১৭তম। শনিবার সকাল ৯টা ২০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) হালনাগাদ তথ্য অনুযায়ী এ চিত্র উঠে এসেছে।

বর্তমানে ঢাকার দূষণ স্কোর রেকর্ড করা হয়েছে ৯১ যার অর্থ এখানকার বাতাস আজ মাঝারী বা সহনীয় পর্যায়ে রয়েছে। অন্যদিকে বায়ুদূষণের তালিকায় শীর্ষস্থানে রয়েছে উগান্ডার কামপালা শহর। এই শহরটির দূষণ স্কোর ১৭৪ যা নির্দেশ করে সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বায়ুমানের সূচকে সাধারণত শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোর থাকলে সেটিকে ভালো মানের বাতাস হিসেবে ধরা হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে তা মাঝারী বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। আবার স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে সবার জন্য অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়।

বায়ুর মান ৩০০ এর বেশি অতিক্রম করলে সেটিকে দুর্যোগপূর্ণ বা মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থা হিসেবে বিবেচনা করা হয়।

এনএন/ ২৫ জুলাই ২০২৬


Back to top button