দক্ষিণ এশিয়া

প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিচারে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদির

নয়া দিল্লি, ২৩ জুলাই – ভারতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে চলমান আন্দোলনের মুখে বৃহস্পতিবার এক বার্তায় তিনি এই বিশেষ পদক্ষেপের কথা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি উল্লেখ করেন যে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন যে যারা তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে তাদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন অব্যাহত রয়েছে।

দিল্লির যন্তর মন্তর এলাকায় বিক্ষোভ চললেও সংসদ ভবন এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

এস এম/ ২৩ জুলাই ২০২৬


Back to top button