ফুটবল

২০২৬ বিশ্বকাপ শিরোপা জয়ে স্প্যানিশ ফুটবলারদের আঞ্চলিক পতাকা নিয়ে উদযাপন

মাদ্রিদ, ২০ জুলাই – ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্পেন। তবে এই ট্রফি জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্প্যানিশ ফুটবলারদের উদযাপন এক বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

অধিকাংশ ফুটবলারকে জাতীয় পতাকার পরিবর্তে তাদের নিজ নিজ অঞ্চলের পতাকা নিয়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী স্পেনের ফুটবলাররা তাদের জন্মস্থান বা স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ পতাকাগুচ্ছ বহন করেন।

এর মাধ্যমে তারা নিজেদের আঞ্চলিক ইতিহাস সংস্কৃতি এবং অনন্য পরিচয় বিশ্বের সামনে তুলে ধরেছেন। ফাইনালে জয়সূচক একমাত্র গোলটি করা ফেরান তোরেস ভ্যালেন্সিয়া অঞ্চলের পতাকা নিয়ে উদযাপন করেন। অন্যদিকে মিডফিল্ডার পেদ্রির হাতে দেখা যায় কানারি দ্বীপপুঞ্জের পতাকা।

বোর্হা ইগলেসিয়াস গালিসিয়ার পতাকা নিয়ে এবং ডানি ওলমো তেরাসা অঞ্চলের পতাকা হাতে ট্রফি উৎসবে মেতে ওঠেন। এছাড়া অ্যালেক্স বায়েনা রোকেতাস দে মার এলাকার পতাকা নিয়ে উৎসবে অংশ নেন। স্পেনের এই বৈচিত্র্যময় উদযাপনের মূলে রয়েছে দেশটির দীর্ঘ রাজনৈতিক ও সাংস্কৃতিক বিবর্তন।

পঞ্চদশ থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে বিভিন্ন স্বতন্ত্র রাজ্য একত্রিত হয়ে আধুনিক স্পেন গঠিত হয়েছিল। বর্তমানে স্পেনে ১৭টি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং দুটি স্বায়ত্তশাসিত শহর রয়েছে যাদের প্রত্যেকের নিজস্ব সরকার প্রশাসনিক কাঠামো এবং আলাদা পতাকা আছে।

১৯৭৮ সালে স্পেনের নতুন সংবিধান কার্যকর হওয়ার পর থেকে এই স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর পরিচয় আরও জোরালো হয়। জাতীয় সাফল্যের চূড়ান্ত মুহূর্তে ফুটবলাররা তাদের শিকড় এবং আঞ্চলিক ঐহিত্যের প্রতি সম্মান জানাতেই এই রীতি অনুসরণ করেন।

এস এম/ ২০ জুলাই ২০২৬


Back to top button