ফুটবল

বিশ্বকাপ ফাইনালের ফেবারিট কে? আর্জেন্টিনা না স্পেন জানালেন রিও ফার্দিনান্দ

লন্ডন, ১৮ জুলাই – বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে আর্জেন্টিনা ও স্পেন দলের সামর্থ্য নিয়ে চলছে ব্যাপক বিশ্লেষণ। ফুটবল বিশ্লেষকদের কেউ স্পেনকে ফেবারিট মনে করছেন আবার কেউ অভিজ্ঞতায় ঋদ্ধ মেসির আর্জেন্টিনাকেই শিরোপার দৌড়ে এগিয়ে রাখছেন।

এই আলোচনায় নিজের মতামত যোগ করেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ডিফেন্ডার রিও ফার্দিনান্দ। তিনি আর্জেন্টিনার লড়াকু মানসিকতার প্রশংসা করলেও ফাইনালের সম্ভাব্য জয়ী হিসেবে স্পেনকেই বেছে নিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই কিংবদন্তি মনে করেন আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে বাজি ধরা অত্যন্ত কঠিন কাজ। তারা প্রতিটি ম্যাচে অসাধারণ চরিত্র ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছে।

আর্জেন্টিনাকে অনেকে একটি সাধারণ বা গড়পড়তা দল হিসেবে অভিহিত করছেন যা ফার্দিনান্দের মতে একেবারেই অনুচিত। তিনি বলেন এমন মন্তব্য করা অত্যন্ত অসম্মানজনক। ৩৯ বছর বয়সেও লিওনেল মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন।

বিশ্ব চ্যাম্পিয়নদের কৃতিত্ব খাটো করে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন যারা আর্জেন্টিনাকে সাধারণ দল বলে তারা সম্ভবত যথেষ্ট ফুটবল খেলা দেখেন না। চাপের মুহূর্তে দলটি আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে বলে তিনি বিশ্বাস করেন।

তবে আর্জেন্টিনার প্রতি অগাধ শ্রদ্ধা পোষণ করলেও ফার্দিনান্দ মনে করেন শেষ পর্যন্ত স্পেনের কাছে হারতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। তার মতে এবারের লড়াইয়ে স্পেনের জয়ের সম্ভাবনাই বেশি।

এনএন/ ১৮ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language