উত্তর আমেরিকা

মোজতবা খামেনি ৯০ শতাংশ শেষ হয়ে গেছেন বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন, ১৪ জুলাই – ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আলোচিত মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি অনুযায়ী মোজতবা খামেনি বর্তমানে ৯০ শতাংশ শেষ হয়ে গেছেন।

ইরানে তৃতীয় দফায় সামরিক অভিযানের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই তথ্য জানান। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে ইরানের সামরিক সক্ষমতা কার্যত ভেঙে পড়েছে। হামলায় দেশটির শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডারদেরও প্রাণহানি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন যে ইরানের নৌবাহিনী আর কার্যকর অবস্থায় নেই এবং বিমানবাহিনীও ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন যে যুদ্ধে ইরানের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের হত্যা করা হয়েছে। তবে বক্তব্য দেওয়ার সময় তিনি ভুলবশত আলি খামেনির পরিবর্তে খোমেনি নামটি ব্যবহার করেন। উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারির হামলার পর থেকে মোজতবা খামেনিকে আর জনসমক্ষে দেখা যায়নি।

ওই দিনের হামলায় তিনি মারাত্মক আহত হয়েছিলেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। হামলার পর থেকে তার বর্তমান শারীরিক অবস্থা এবং অবস্থান নিয়ে জনমনে নানা রহস্য সৃষ্টি হয়েছে। যদিও তেহরান থেকে একাধিকবার দাবি করা হয়েছে যে মোজতবা খামেনি বর্তমানে নিরাপদ ও সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

এস এম/ ১৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language