জাতীয়

সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

ঢাকা, ১২ জুলাই – জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

রোববার ভোররাতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রথিতযশা এই রাজনীতিবিদ ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দুই মেয়াদে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া দুই দফায় বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও তিনি সফলভাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এনএন/ ১২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language