সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরুর ইন্তেকাল

সিলেট, ১১ জুলাই – সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরু ইন্তেকাল করেছেন। শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শরফ উদ্দিন খসরু তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এই আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন। পরবর্তীতে ১৯৯৫ সালে তিনি বিএনপিতে যোগদান করেন এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে পুনরায় জয়ী হন।
রাজনৈতিক জীবনের বাঁকবদলে ১৯৯৯ সালের শেষের দিকে তিনি পুনরায় জাতীয় পার্টিতে ফিরে যান এবং ২০০৮ সালে যুক্তফ্রন্ট থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন। শরফ উদ্দিন খসরু সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বরের দক্ষিণভাগে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আসদ্দর আলী।
তিনি গ্রামের স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।
এস এম/ ১১ জুলাই ২০২৬









