উত্তর আমেরিকা

ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্প এবং মেলোনির বিরোধ নতুন করে তুঙ্গে

ওয়াশিংটন, ৬ জুলাই – তুরস্কে অনুষ্ঠব্য ন্যাটো সম্মেলনের আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে নতুন করে বিবাদে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের একটি ছবি পোস্ট করে ট্রাম্প এই উত্তেজনার সূত্রপাত করেন।

উক্ত ছবির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন যে তার একটি নিষেধাজ্ঞা আদেশের প্রয়োজন। আসন্ন ন্যাটো সম্মেলনে জোটের অন্য নেতাদের সঙ্গে ট্রাম্প ও মেলোনির সাক্ষাতের কথা রয়েছে। এর আগে গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন যে জি-৭ সম্মেলনের সময় মেলোনি বারবার তার সঙ্গে ছবি তোলার জন্য পীড়াপীড়ি করেছিলেন।

তবে ইতালির প্রধানমন্ত্রী এই অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছেন। মেলোনি বলেন যে ইতালি বা তিনি নিজে কখনোই কোনো কিছুর জন্য এভাবে অনুনয় বিনয় করেন না। তিনি আরও উল্লেখ করেন যে তিনি আমেরিকা বিরোধী নন এবং অতীতেও কখনও কোনো শক্তির সামনে নতজানু হননি।

তিনি বিশ্বাস করেন যে ঐক্যবদ্ধ অবস্থায় পশ্চিমা বিশ্ব এবং এর অংশ হিসেবে ইতালি অধিক শক্তিশালী। এই কূটনৈতিক বিবাদের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তার পূর্বনির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেছেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপে ইতালির সমর্থন দিতে অনীহাও এই দুই নেতার মধ্যে উত্তেজনা বৃদ্ধির অন্যতম কারণ।

এস এম/ ৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language