হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযান: অপরাধে জড়িত ১৭ জন গ্রেফতার

ঢাকা, ৩ জুলাই – রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ইমন হোসেন বাবু, হৃদয়, মো. ফিরোজ, সিয়াম, আতিকুল, নাইম, আনোয়ার, শাহ-আলম, মো. কাইয়ুম, মো. সাজু, মো. স্বাধীন, মো. সালমান, হাকিমুল গাজী, আমানউল্লাহ, তারা মিয়া ও সিয়াম ফরাজী।
হাজারীবাগ থানা পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
এনএন/ ৩ জুলাই ২০২৬









