এশিয়া

জাপানে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নেই সুনামি সতর্কতা

টোকিও, ২৫ জুন – পূর্ব এশিয়ার দেশ জাপানে ৬.৯ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইওয়াতে উপকূলের নিকটবর্তী এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ৬.৯ হলেও প্রাথমিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপকূলীয় অঞ্চলে এখন পর্যন্ত কোনো ধরনের সুনামি সতর্কতাও জারি করেনি দেশটির আবহাওয়া অধিদপ্তর।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরের উপকূলীয় শহর কুজি থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে।

এদিকে ঘটনার পরপরই সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত মূল্যায়ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এস এম/ ২৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language