মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জে মাঝনদীতে বিকল লঞ্চের ৮০ যাত্রীকে উদ্ধার করল নৌপুলিশ

মুন্সিগঞ্জ, ২৩ জুন – মুন্সিগঞ্জের মেঘনা নদীর মাঝপথে বিকল হয়ে যাওয়া একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৮০ জন যাত্রীকে উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার বিকেলে নদীর ষোলআনি এলাকায় এ উদ্ধার অভিযান চালানো হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নারী ও শিশুসহ সব যাত্রীকে নিরাপদ লঞ্চে সরিয়ে নেয়।

জাতীয় জরুরি সেবার গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান যে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে মকবুল ২ নামের একটি ছোট লঞ্চ মাঝনদীতে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে।

এ সময় লঞ্চের যাত্রী সেলিম হোসেন ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চান। খবর পেয়ে নৌপুলিশের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী এমডি আল মাহবুব নামের অন্য একটি লঞ্চ থামিয়ে সব যাত্রীকে তাতে তুলে দেয়। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান লঞ্চটিতে থাকা যাত্রীরা।

এস এম/ ২৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language