ফুটবল

স্পেনের পর এবার উরুগুয়ের বিপক্ষে অগ্নিপরীক্ষায় কেপ ভার্দে

ওয়াশিংটন, ২২ জুন – বিশ্বকাপের অভিষেক ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়ে ফুটবল বিশ্বে চমক সৃষ্টি করেছে নবাগত দল কেপ ভার্দে। ঐতিহাসিক সেই ড্রয়ের পর এবার গ্রুপ এইচ এর দ্বিতীয় ম্যাচে ল্যাটিন আমেরিকার শক্তিশালী দল উরুগুয়ের মোকাবিলা করছে আফ্রিকার এই দেশটি।

ফ্লোরিডার মিয়ামিতে হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার ভোরে ম্যাচটি শুরু হয়। স্পেনের বিপক্ষে ড্রয়ের পর কোচ বুবিস্তার শিষ্যরা এখন আত্মবিশ্বাসে টগবগ করছে। পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে তাদের প্রয়োজন আরও অন্তত ৩ বা ৪ পয়েন্ট।

গত ম্যাচে স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা আটটি অসাধারণ সেভ করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। তবে রক্ষণভাগে নিজেদের সামর্থ্য দেখালেও আক্রমণভাগে অধিনায়ক রায়ান মেন্দেস ও সেন্টার ফরোয়ার্ড দাইলন লিভরামেন্তোর পারফরম্যান্স নিয়ে চিন্তিত কোচ।

অন্যদিকে উরুগুয়ে তাদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ১-১ গোলে ড্র করে কিছুটা চাপে রয়েছে। ম্যাচে ২৭টি শট নিলেও ফিনিশিংয়ের অভাবে জয় বঞ্চিত হতে হয়েছে মার্সেলো বিয়েলসার দলকে। এই ম্যাচে ৪-৪-২ ফরমেশনে দল সাজাতে পারেন কোচ বিয়েলসা।

আক্রমণভাগে প্রধান ভরসা হিসেবে থাকছেন লিভারপুলের সাবেক তারকা দারউইন নুনিয়াস। রক্ষণভাগে রোনালদ আরাউহোর ইনজুরি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও জুয়ান সানাব্রিয়াকে একাদশে দেখা যেতে পারে। কাগজে কলমে উরুগুয়ে এগিয়ে থাকলেও হাই ইনটেনসিটি প্রেসিং ফুটবল দিয়ে উরুগুয়েকে রুখে দিয়ে আরও একটি অঘটনের অপেক্ষায় রয়েছে কেপ ভার্দে।

এস এম/ ২২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language