ফুটবল

বিশ্বকাপের রোমাঞ্চকর লড়াইয়ে বেলজিয়াম ও ইরানের গোলশূন্য ড্র

তেহরান, ২২ জুন – ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের জি গ্রুপের ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে গোলশূন্য সমতায় রুখে দিয়েছে ইরান। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে বেলজিয়ামের একচ্ছত্র আধিপত্য থাকলেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি তারা।

রোমেলু লুকাকু ও অন্যান্য ফরোয়ার্ডদের একের পর এক জোরালো আক্রমণ একাই প্রতিহত করেন ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। মূলত তার অসাধারণ কিছু সেভেই ম্যাচটিতে টিকে থাকে ইরান এবং মূল্যবান ১ পয়েন্ট অর্জন করে।

ম্যাচের দ্বিতীয়ার্ধের কিছু সময় একজন ফুটবলার কম নিয়ে খেলতে হয় বেলজিয়ামকে। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও তারা আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় তবে গোলের ডেডলক ভাঙতে ব্যর্থ হয় ইউরোপের এই দেশটি। নিশ্চিত বেশ কিছু সুযোগ নষ্টের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় লুকাকুদের।

এই ড্রয়ের ফলে চলতি আসরে এখনো কোনো জয়ের দেখা পায়নি বেলজিয়াম। এর আগের ম্যাচে মিশরের বিপক্ষেও ১-১ গোলে ড্র করেছিল তারা। অন্যদিকে ইরানও তাদের টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল।

এস এম/ ২২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language