ক্রিকেট

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

চট্টগ্রাম, ২১ জুন – মিরপুরে ওয়ানডে সিরিজের সাফল্যের পর চট্টগ্রামের ভেন্যুতে ফরম্যাট বদলে যেতেই খেই হারিয়েছে বাংলাদেশ। ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা।

সিরিজের শেষ ম্যাচে মান বাঁচানোর লক্ষ্যে মাঠে নামলেও অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে বড় ব্যবধানে পরাজিত হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। চট্টগ্রামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১০৯ রান।

দলের পক্ষে তাওহিদ হৃদয় একাই লড়াই চালিয়ে যান। তিনি ৬১ রান করে অপরাজিত থাকলেও অন্য কোনো ব্যাটার উইকেটে থিতু হতে পারেননি। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

৫৪ বল হাতে রেখেই সফরকারীরা জয় নিশ্চিত করে। এই হারের মাধ্যমে টি টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে পরাজিত হওয়ার গ্লানি নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ।

এস এম/ ২১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language