ঢালিউড

আর্জেন্টিনার জার্সি গায়ে প্রিয় তারকাদের উদযাপনী ভঙ্গি অনুকরণ করলেন পরীমণি

ঢাকা, ১৯ জুন – বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। সেই উন্মাদনায় শামিল হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের প্রতি তার বিশেষ অনুরাগের কথা ভক্তদের কাছে নতুন নয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার জার্সি পরিহিত একটি ভিডিও প্রকাশ করে ফের আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ভিডিওটিতে তাকে বিশ্বজয়ী আর্জেন্টিনা দলের ফুটবলারদের বিভিন্ন সিগনেচার ভঙ্গি ও মাঠের উদযাপন অনুকরণ করতে দেখা যায়।

এর আগে আর্জেন্টিনার প্রথম ম্যাচে জয়ের পর ছেলে পূণ্যকে জার্সি পরিয়ে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেছিলেন পরীমণি। সেখানে ছেলেকে ছোট্ট মেসি হিসেবে আখ্যা দিয়েছিলেন তিনি।

এবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিশেষ একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে পরীমণির পরনে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী সাদা জার্সি যার পেছনে বড় করে লেখা ছিল তার নিজের নাম। ভিডিওর আবহ সংগীতে যখনই কোনো ফুটবলারের নাম আসছিল ঠিক তখনই সেই খেলোয়াড়ের মাঠের উদযাপন শৈলী ফুটিয়ে তুলছিলেন এই চিত্রনায়িকা।

ভিডিওতে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের শরীরী দুলুনি থেকে শুরু করে মোলিনা রোমেরো ও সেনেসির মতো তারকাদের উদযাপনী ভঙ্গি চমৎকারভাবে অনুকরণ করেছেন তিনি। এ ছাড়া ম্যাক অ্যালিস্টার পারেদেস ও এনজো ফার্নান্দেজদের পোজগুলোও অনুকরণ করতে দেখা যায় তাকে।

ভিডিওর শেষ অংশে গ্ল্যামারাস সাজে ভক্তদের সামনে উপস্থিত হন পরীমণি। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মাঝে তার এই পোস্টটি বেশ সাড়া ফেলেছে। অনেক সমর্থক তার এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন।

এনএন/ ১৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language