জাতীয়

যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ঢাকা, ১৫ জুন – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই চুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,

বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে যেকোনো উত্তেজনা হ্রাস এবং সংঘাত সমাধানের আহ্বান জানিয়ে আসছে। এই শান্তি প্রক্রিয়ায় অবদান রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে যে এই চুক্তি সদ্ভাবের সঙ্গে বাস্তবায়িত হবে এবং এটি দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে সহায়ক হবে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে যে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় থাকা অত্যন্ত জরুরি।

বর্তমান পরিস্থিতিতে এই ইতিবাচক গতি বজায় রেখে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অন্যান্য অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্যও সব পক্ষকে উৎসাহিত করেছে বাংলাদেশ। এছাড়া আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল দ্রুত পুনরুদ্ধারের বিষয়েও বিজ্ঞপ্তিতে বিশেষ প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

এস এম/ ১৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language