ইউরোপ
রাশিয়ার তুলায় ইউক্রেনের ড্রোন হামলা: শিশুসহ তিনজনের মৃত্যু

মস্কো, ১৫ জুন – রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত তুলা শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
সোমবার ওই অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়েভ জানান,
এই হামলায় এক শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। তুলা শহরের একটি আবাসিক এলাকায় গত রাতে এই ড্রোন হামলা চালানো হয়। গভর্নর মিলিয়েভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক তথ্যের বরাত দিয়ে তিনি জানান, ইউক্রেনীয় ড্রোন হামলায় এক বছর বয়সী এক শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মস্কোর খুব কাছের এই শহরে এমন হামলা রুশ নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির খবরে এই তথ্য জানানো হয়েছে।
এস এম/ ১৫ জুন ২০২৬









