উত্তর আমেরিকা

মেক্সিকোর ওয়াহাকা রাজ্যে এক মেয়রকে গুলি করে হত্যা

মেক্সিকো সিটি, ১৪ জুন – মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াহাকা রাজ্যে এক মেয়রকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র হামলাকারীরা। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে। নিহত জোয়েল ব্রাভো সান মিগেল আমাতিতলান শহরের মেয়র ছিলেন।

রাজ্য প্রসিকিউটরদের এক বিবৃতিতে জানানো হয়েছে যে মেয়রের ওপর সশস্ত্র হামলার ঘটনাটি ঘটলেও বিস্তারিত তথ্য এখনো উদঘাটন করা সম্ভব হয়নি।

এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে রাজ্যের গভর্নর সালোমোন হারা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন যে ওয়াহাকায় আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সহিংসতাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। প্রসিকিউটররা জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

হামলাকারীদের খুঁজে বের করতে একটি বিশেষ ট্যাকটিক্যাল ইউনিট মোতায়েন করা হয়েছে যেখানে ফেডারেল বাহিনীও সহযোগিতা করছে। উল্লেখ্য যে ওয়াহাকা রাজ্যটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত হওয়ায় মাদক পাচারের পথ হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এখানে জালিস্কো নুয়েভা জেনারাসিওন এবং সিনালোয়া কার্টেল নামক দুটি শক্তিশালী মাদক চক্র সক্রিয় রয়েছে। ২০০৬ সাল থেকে দেশটিতে মাদক সংক্রান্ত সহিংসতা বৃদ্ধির পর থেকে এখন পর্যন্ত প্রায় ১০০ জন মেয়র হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এস এম/ ১৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language