জাতীয়
ছাত্রশিবিরের বিরুদ্ধে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা, ১৪ জুন – ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজানো এবং ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাত ৯টার দিকে শুরু হওয়া এই মিছিলে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রশিবির গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ব্যক্তিদের অবমাননা করছে।
এছাড়া অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং নেতাকর্মীদের মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন।
এস এম/ ১৪ জুন ২০২৬









