ইউরোপ

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, প্রাণহানি ও বন্দরে অগ্নিকাণ্ড

মস্কো, ১৩ জুন – রাশিয়ার দক্ষিণাঞ্চলে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

ক্রাসনোদার ক্রাই অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান যে ইউক্রেনীয় ড্রোনগুলো তেমরিউক জেলা লক্ষ্য করে হামলা চালায়।

ড্রোনের ধ্বংসাবশেষ একটি সমুদ্রবন্দরের টার্মিনালে আছড়ে পড়লে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডে ওই বন্দরে কর্মরত এক ব্যক্তির মৃত্যু হয়।

গভর্নর আরও জানান যে প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আগুন নেভাতে ঘটনাস্থলে প্রায় একশ দমকলকর্মী কাজ করছেন। বর্তমানে সেখানে জরুরি ও বিশেষায়িত সেবা সংস্থাগুলো উদ্ধারকাজ চালাচ্ছে।

এস এম/ ১৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language