জাতীয়

দেশে হামে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৯৬ জন

ঢাকা, ১৩ জুন – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের প্রাণহানি ঘটেছে। এই সময়ের মধ্যে নতুন করে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৭৯৬ জনের শরীরে। শনিবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী,

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৯২ জন এবং হামের উপসর্গ নিয়ে ৫৫৬ জন মৃত্যুবরণ করেছেন। সব মিলিয়ে দেশে হাম ও হামের লক্ষণে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে,

উল্লিখিত সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন ৮৪ হাজার ৮৯৯ জন। তাদের মধ্যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর ১০ হাজার ২৪৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে আক্রান্তদের যথাযথ চিকিৎসার পাশাপাশি সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট বিভাগ।

এস এম/ ১৩ জুন ২০২৬


Back to top button