পশ্চিমবঙ্গ

দিল্লিতে মমতার বৈঠকের মাঝেই তৃণমূলে বড় বিদ্রোহ, ২০ সাংসদের এনডিএকে সমর্থন

কলকাতা, ৮ জুন – দিল্লিতে যখন বিজেপি বিরোধী ইনডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত সময় পার করছেন, ঠিক সেই মুহূর্তেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বড় ধরনের বিদ্রোহের ঘটনা ঘটেছে। দলটির অন্তত ২০ জন সংসদ সদস্য কেন্দ্রের ক্ষমতাসীন এনডিএ জোটকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত জানান বিদ্রোহী সংসদ সদস্যরা। এই বৈঠকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন।

বিদ্রোহী এই ব্লকের নেতৃত্বে রয়েছেন বর্ষীয়ান নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। তিনি সংবাদমাধ্যমকে জানান, তৃণমূল কংগ্রেসে বর্তমানে কাজ করার মতো পরিবেশ নেই। তার মতে, দলের পুরোনো কর্মীরা অবহেলিত হচ্ছেন এবং বর্তমান নেতৃত্বের কর্মপদ্ধতি নিয়ে অনেকের মনেই অসন্তোষ রয়েছে। ইতিমধ্যেই ২০ জন সংসদ সদস্য স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে তাদের অবস্থানের কথা জানিয়েছেন।

বিদ্রোহী অন্য এক সংসদ সদস্য শর্মিলা সরকার জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরে দুর্নীতির খবরে তারা মর্মাহত। রাজ্যের উন্নয়নের স্বার্থে তারা আগামী তিন বছর কেন্দ্রের এনডিএ সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তারা এখনই সরাসরি বিজেপিতে যোগ দিচ্ছেন না বলে স্পষ্ট করেছেন।

এদিকে দিল্লিতে ইনডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়ান।

বৈঠকে ভোটার তালিকা সংশোধন, নিট পরীক্ষায় অনিয়ম এবং সংসদের রণকৌশল নির্ধারণসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিজ দলের বড় একটি অংশ বিদ্রোহী হয়ে ওঠায় জোটের শক্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তৃণমূল নেতা কুণাল ঘোষ এই বিদ্রোহ নিয়ে বলেন, যারা দল ত্যাগ করছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে পুঁজি করেই জয়ী হয়েছিলেন। তৃণমূল যদি সরকার গঠন করত তবে এই বিরোধীরা দলেই থাকতেন।

অন্যদিকে বিজেপি বিধায়ক তাপস রায় মনে করেন, বর্ষীয়ান নেতাদের ওপর নির্দিষ্ট একজনের আদেশ চাপিয়ে দেওয়ার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এনএন/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language