জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ৭ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা আজ রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে আয়োজিত এই সভায় কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। সভায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অংশ নেন।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ডা. শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন। সভায় সংসদের চলমান অধিবেশন এবং সংশ্লিষ্ট বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language