উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে

ওয়াশিংটন, ৩ জুন – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং কুয়েত ও বাহরাইনের অভিমুখে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে।

আল জাজিরার তথ্য অনুযায়ী,

বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১.০৫ ডলার বেড়ে ৯৭.০৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেল প্রতি ১.০১ ডলার বেড়ে ৯৪.৭৭ ডলারে দাঁড়িয়েছে।

সংঘাতের কারণে যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়ায় জ্বালানি বাজারে এই অস্থিতিশীলতা তৈরি হয়েছে।

এস এম/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language