জাতীয়

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ৩০ মে – বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমানের নেতৃত্বে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় টি অ্যান্ড টি খেলার মাঠ সংলগ্ন স্থানে এক মানবিক কর্মসূচি পরিচালিত হবে।

সেখানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন তিনি। দিবসটি কেন্দ্র করে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এস এম/ ৩০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language