সুনামগঞ্জ

সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত ১

সুনামগঞ্জ, ২৫ মে – সুনামগঞ্জ সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং তার ছোট ভাই গুরুতর আহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রাজানগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আবির হোসেন (১২), সে রাজানগর গ্রামের আব্দুল মিয়ার ছেলে।

এই ঘটনায় তার ছোট ভাই ৮ বছর বয়সী আরিফ হোসেন আহত হয়। স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, বিকেলে দুই ভাই বাড়ির পাশের হাওরে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যায়। হঠাৎ বজ্রপাত শুরু হলে তারা বজ্রাঘাতের কবলে পড়ে এবং ঘটনাস্থলেই আবিরের মৃত্যু হয়।

আহত আরিফ হোসেনকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে এক শিশুর প্রাণহানি ঘটেছে এবং আহত অন্য শিশুকে সিলেটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এস এম/ ২৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language